তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) পালন উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে প্রস্তুতি সভা ও র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাহিরপুর উপজেলা শাখা।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১১টায় তাহিরপুর পূর্ব বাজারে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও ১ম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী।
বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নির্ধারিত সময়ে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আয়োজকরা আশা করছেন, দিবসটি পালনের কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।