তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ২০২৭ অর্থবছরে (FY2027) অপুষ্টিমুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তাহিরপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) আয়োজনে সভায় ৬নং তাহিরপুর সদর ইউনিয়ন নিয়মিত কর্মসূচির সদস্য ও সদর চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাদল মিয়া সহবিভিন্ন পর্যায়ের সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় ইউনিয়ন পর্যায়ে অপুষ্টি প্রতিরোধ, শিশু ও মায়ের পুষ্টি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপুষ্টি প্রতিরোধে পরিবারভিত্তিক সচেতনতা সৃষ্টি ও নিয়মিত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টিমুক্ত ইউনিয়ন গঠনে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন এবং একটি সুস্থ, সবল ও পুষ্টিসমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।