তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
হাওরের প্রকৃতি,পরিবেশ, জীববৈচিত্র, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’- এর তাহিরপুর উপজেলার ৩নং বড়দল ইউনিয়ন শাখায় দ্বি-বার্ষিক প্রথম সম্মেলনের মধ্য দিয়ে রাসেল মিয়া কে সভাপতি ও বখতিয়ার মাহতাব মুসান্নাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২ টার সময় উপজেলার বড়দল (দঃ) ইউনিয়ন কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওর ও নদী রক্ষা আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি সারোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের তাহিরপুর উপজেলা কমিটির সহ সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অমিও হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, আইন-নারী ও শিশু বিষয়ক সম্পাদক শেখ তৌফিক হাসান প্রমুখ সহ এলাকার স্থানী সচেতন মহল। ‘সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ করে বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম,ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।,
সভাশেষে ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়, উক্ত হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাহাদ হাসান মুন্না, আলী হোসেন, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক: ওবায়দুল হাসান, সাংগঠনিক সম্পাদক: মোঃ সুজাফর হোসেন, অর্থ সম্পাদক: সায়েদ আহমদ, বাঁধ বিষয়ক সম্পাদক: মনির হোসেন দূর্জয়, বাঁধ বিষয়ক সম্পাদক: আজিমুল পাঠান, দপ্তর সম্পাদকঃ আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ ওবায়দুর রহমান, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ আবু সুফিয়ান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ হাদী আলম বিজয়,আইন নারী ও শিশু বিষয়ক সম্পাদকঃ জুবায়ের আহমদ, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদকঃ মুরাদ আহমদ, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদকঃ মোবারক হোসেন, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: কাউছার আহমদ, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: ইউসুফ মিয়া, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ আশরাফুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য : মিনহাজুল ইসলাম ওহি, মাছুম আহমদ, উমায়ের হাসান, আবদাল হোসাইন, শাকিল আহমদ ও হাবিব মিয়া।