সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল।
তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে গত রোববার (২৮ জুন) মো. আমিনুল ইসলামকে তাহিরপুর থানা থেকে বদলি করে দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মো. আমিনুল ইসলাম ২০২৫ সালের ৮ ডিসেম্বর তাহিরপুর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ বিষয়ে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, "জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি করে দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে। দ্রুত পুলিশ সুপারের কার্যালয় থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।"