সুনামগঞ্জের ধর্মপাশায় ০৪ জুন (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে দশটায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ জনকে মাদক ইয়াবা সহ গ্রেফতার করে থানা পুলিশ। সদর ইউনিয়নে হলিদাকান্দা গ্রামে আবু বক্করের বাড়িতে অভিযান পরিচালনা করে ইয়াবা বেচা-কেনার সময় ১৬৭৫ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হলিদাকান্দা গ্রামের দিলু মিয়ার ০৩ ছেলে - আবু বক্কর (৩৬), ওমর ফারুক (২৮) ও সজীব আহমেদ মোমিন (১৯), মৃত আবু তাহেরের ছেলে তোফাজ্জল হোসেন বকুল (৪৫) এবং কেশবপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে জামাত কর্মী আতিকুর রহমান (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এটি একটি চক্র। দীর্ঘদিন ধরে তারা গোপনে এ ব্যবসাটি করে আসছিল কিন্তু নির্দিষ্ট তথ্য ও প্রমাণ না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। আজ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বেচা-কেনার সময় হাতেনাতে তাদের আটক করা সম্ভব হয়।
ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং মাদক নির্মূল করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।