নিজস্ব প্রতিবেদক। তাহিরপুর। সুনামগঞ্জ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মোছাঃ লিপি আক্তার (২৩) ও তাঁর ১৮ মাস বয়সী ছেলে রিয়ান হোসেন নিখোঁজ হয়েছেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর ২০২৬, বিকেলে তাঁরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
কোনো হৃদয়বান ব্যক্তি তাঁদের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
📞 যোগাযোগ: 01609306533
🙏 মা ও শিশুটির সন্ধানে মানবিক সহযোগিতা কামনা করছে পরিবার। পোস্টটি বেশি বেশি শেয়ার করে তাঁদের খুঁজে পেতে সহায়তা করুন।