আড়াই বছরের ছোট্ট শিশু হাসান। এই বয়সে দুরন্তপনায় মেতে থাকে হাসানের বয়সের শিশুরা। দুষ্টুমি করে বেড়ায় বাড়ির আঙিনায়। তা দেখে মন জুড়ায় বাবা-মায়ের। কিন্তু হাসানের বাবা-মায়ের দিন যাচ্ছে চোখের জল ফেলে। কারণ ছোট্ট হাসান জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। যার ফলে অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না হাসান। অভাবের সংসারে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি তার পরিবার।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের চাঁনপুর গ্রামের রিয়াজ উদ্দিন ও সুরমিন দম্পতির সন্তান হাসান। অসহায় এই দম্পতি প্রতিবন্ধী সন্তানকে নিয়েই চরম কষ্টে দিন পার করছেন।
স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এই অসহায় দম্পতির দুঃখ-দুর্দশার কথা জেনে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু হাসানের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা। হাসানের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার দুপুরে হাসানের পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. দেওয়ান আলী। অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গীতিকার শাহীদুল ইসলাম, শাহিনুর আলম রিপন, আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, প্রচার সম্পাদক সজিব আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন, জামালগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি মোজাহিদ আলী, বিশ্বম্ভরপুর উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি বাবুল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি নাঈম আহমেদ, দোয়ারাবাজার উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি মো. এমদাদুল হক এমদাদ, জগন্নাথপুর উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সভাপতি মাসুম আহমেদ রাজু।
এসময় জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক মো. দুলাল মিয়া, সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান আকিক, রিংকু চৌধুরী, জামালগঞ্জ উপজেলা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. রইছ মিয়া-সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ##