
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পুনরায় মেম্বার পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান ইউপি সদস্য মো. সামায়ুন কবির। তিনি বড়দল গ্রামের বাসিন্দা। এর আগেও তিনি ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমের কাছে আসন্ন ২১ জানুয়ারি ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেন মো:সামায়ুন কবির।
পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মো:সামায়ুন কবির জানান, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। জনগণের সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য।
তিনি বলেন, পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের কাঁচা সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে আরও আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে অগ্রাধিকার দেবেন।
বর্তমান ইউপি সদস্য মো:সামায়ুন কবির বলেন, “আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ৭নং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা যেন সাধারণ মানুষ সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যাব। একজন সেবামূলক জনপ্রতিনিধি হিসেবে জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, সামাজিক সম্প্রীতি, কর্মসংস্থান, যুব উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান।
এদিকে, বর্তমান ইউপি সদস্য মো. সামায়ুন কবিরের পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ বাড়াচ্ছেন এবং নিজেদের উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তালিকা অনুযায়ী, সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন, বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি, তাহিরপুর উপজেলার ৭টি এবং মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়ন প্রথম ধাপের নির্বাচনের আওতায় রয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়নগুলো হলো:
১. রঙ্গারচর ইউনিয়ন
২. গৌরারং ইউনিয়ন
৩. মোহনপুর ইউনিয়ন
৪. লক্ষণশ্রী ইউনিয়ন
৫. কুরবাননগর ইউনিয়ন
৬. মোল্লাপাড়া ইউনিয়ন
৭. জাহাঙ্গীরনগর ইউনিয়ন
৮. সুরমা ইউনিয়ন
৯. কাঠইর ইউনিয়ন।
বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়নগুলো হলো:
১. সলুকাবাদ ইউনিয়ন
২. ধনপুর ইউনিয়ন
৩. পলাশ ইউনিয়ন
৪. ফতেপুর ইউনিয়ন
৫. বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন।
তাহিরপুর উপজেলার ইউনিয়নগুলো হলো:
১. শ্রীপুর (উত্তর) ইউনিয়ন
২. শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন
৩. বড়দল (দক্ষিণ) ইউনিয়ন
৪. বড়দল (উত্তর) ইউনিয়ন
৫. বাদাঘাট ইউনিয়ন
৬. তাহিরপুর ইউনিয়ন
৭. বালিজুরি ইউনিয়ন।
মধ্যনগর উপজেলার ইউনিয়নগুলো হলো:
১. মধ্যনগর সদর ইউনিয়ন
২. চামরদানী ইউনিয়ন
৩. বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন
৪. বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন।