সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত দুই সহকারী শিক্ষক ফয়সাল আহমেদ ও দিনা বেগম চৌধুরী যোগদান করেছেন। তাঁদের যোগদান উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আলী আক্কাস, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মুদি মিয়া, তাইজুদ্দিন, ডা. মো. মনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মৃধা, মাওলানা আব্দুল কুদ্দুস, ইউছুফ আলী,আব্দুস সাত্তারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবিদ হাসানের বদলির আবেদন নিয়ে শিক্ষক সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান শিক্ষক নাসিমা বেগম। তিনি জানান, সহকারী শিক্ষক আবিদ হাসানের বদলি কার্যকর হলে বিদ্যালয়ে শিক্ষক সংকট দেখা দেবে , যা পাঠদান কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে সহকারী শিক্ষক আবিদ হাসানের বদলি স্থগিত রেখে তাঁকে বর্তমান বিদ্যালয়ে বহাল রাখার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন প্রধান শিক্ষক নাসিমা বেগম।