মোঃ শুকুর আলী, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি বার্ষিক প্রথম সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সবার সর্ব সম্মতিক্রমে মোঃ জিয়াউর রহমান কে সভাপতি ও মোঃ ছফির উদ্দিন টিটু কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ৯ অক্টোবর ২০২৬ খ্রি. বিকাল ৩.০০ ঘটিকায় বিশ্বম্ভরপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আলম সাগর এর সভাপতিত্বে এবং সার্জেন্ট জিয়াউর রহমানের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি মোঃ ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন।
সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, তারা বলেন হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম,ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। হাওরাঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় সুদুর প্রসারি পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা প্রদান এবং দুর্গম হাওর এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং নদ-নদী, খাল-বিল দখলমুক্ত করতে হবে । প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করা এবং জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ করার বিষয়ে দাবি জানান। বিশ্বম্ভরপুর উপজেলা কেন্দ্রিক বিভিন্ন হাওর উন্নয়ন শীর্ষক গৃহীত প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে যথাযথ সময়ে বাস্তবায়নের দাবি জানান বিশ্বম্ভরপুরের সচেতন নাগরিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ।৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে সহ-সভাপতি হিসেবে বাহা উদ্দিন আহমেদ, হোসাইন আহমেদ, জিয়াউর রাহমান, মোবারক হোসেন, মিজানুর রহমান, সুমন বিশ্বাস।
যুগ্ম সাধারণ সম্পাদক: নাদিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক: খালেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক: নবেন্দু পুরকায়স্থ, অর্থ সম্পাদক: তারেক তালুকদার, বাঁধ বিষয়ক সম্পাদক: আবু সুফিয়ান, বাঁধ বিষয়ক সম্পাদক: ফয়সল আহমদ, দপ্তর সম্পাদকঃ শামীম আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ মিসবাউল হাসান রকি, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ আশরাফুল জাকেরীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ বদরুল ইসলাম, আইন নারী ও মিশু বিষয়ক সম্পাদকঃ এড. জোবায়ের রহমান, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদকঃ জিয়াউর হক, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদকঃ লুৎফুর রহমান টিটু, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক: সবুজ মিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক: তাম্মিম আরিফ, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ তৌহিদুল ইসলাম ,নির্বাহী সদস্য : আলমগীর হোসেন, শাকিল আহমেদ, এমদাদুল হক, হৃদয় তালুকদার, মকবুল হোসেন, ইমদাদুল হক ইয়াহিয়া, নাজমুন নুর শ্রেষ্ট, আজমান আহমেদ, ইসলাম উদ্দিন, ফয়জুন্নুর, মাহবুবুর রহমান।