ভেড়ামারা, কুষ্টিয়া, প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ওষুধের দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে 'বৈশাখী মেডিকেল স্টোর' ও 'মেসার্স মাহিন ড্রাগ হাউস' নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে ওষুধের দোকানগুলোতে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ওষুধ নিশ্চিত করার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।