স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহে বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম (প্রজন্ম দল) ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর শাখা।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাদ আসর শহরের কাঁচিঝুলি সাহেব কোয়ার্টার জামে মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মরহুম সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে হালকা খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক হাসনাত জামান সাগর, সদস্য সচিব মুশফিকুল হক তপু, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ আলী রিপন আকন্দ, সদস্য সচিব সৈয়দ মোঃ মজনু, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবু ও কে এম এ জব্বার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এএইচএম আরমান, মাসুদ রানা, আনন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা মরহুম সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।