নিজস্ব প্রতিবেদক:
৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুপ্ত প্রতিভা অন্বেষণের লক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘মেধা অন্বেষণ পরীক্ষা-২০২৬’।
মোহনস এডুকেশনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটানো এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে যোগ্য ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনস এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিহির কান্তি দাস,আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ) সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি মো জোসেপ আলী চৌধুরী, এবং ইন্টার টিভি, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইকবাল হোসেন রিংকু
উপস্থিত অতিথিরা এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষাবান্ধব আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। মেধা অন্বেষণ পরীক্ষার মতো আয়োজন শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা যাচাই করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
তাঁরা আরও বলেন, শিশুদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা যথাযথভাবে বিকশিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে মোহনস এডুকেশনের এমন উদ্যোগ প্রশংসনীয় এবং সময়োপযোগী।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের মেধার বিকাশ, সৃজনশীলতার উন্মেষ এবং আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে মোহনস এডুকেশনের এই আয়োজন মৌলভীবাজারের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।