চাঁপাইনবাবগঞ্জে দস্যুতা ও সড়ক ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার চৌডালা রোডে দায়িত্ব পালনরত পেট্রোল পার্টিকে ব্রিফিং ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর সার্বিক নির্দেশনায় শিবগঞ্জ থানাধীন চৌডালা রোডে ডিউটিরত পেট্রোল পার্টি পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইয়াসির আরাফাত।
পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং প্রদান করেন। পাশাপাশি দস্যুতা, ছিনতাই, রোড ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, টহল জোরদার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় ডিউটিরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে উৎসাহিত করতে তাদের মাঝে শুকনো খাবার ও পানীয় বিতরণ করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, "সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে নিরাপদ রাখতে জেলা পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সবসময় মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে অভিযান, টহল ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।