তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন( র) আস্তানার সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।
সোমবার( ২৯) জুন উপজেলা প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ।
সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহ আরেফিন (র.) এর আস্তানার সদস্য সচিব হিসেবে আলম সাব্বির বিগত ৩২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়। এবং এই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কিন্তু সম্প্রতি তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী তকমা দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী আলম সাব্বির বলেন, আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল আস্তানার অর্থ আত্বসাতের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মাদক ব্যাবসায়ী ও মাদক সেবী হিসাবে আখ্যায়িত করায় আমার দীর্ঘদিন সংবাদপেশা ও সামাজিক সুনাম ক্ষুন্ন হয়েছে। যারা আমার বিরুদ্ধে এসব করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
সভায় উপস্থিতি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবং সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, এনটিভি ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া,ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি, খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ,দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি শফিকুল ইসলাম,দৈনিক এদিন প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলা প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।