তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার আসান বাড়ি গ্ৰামে মাদক বিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে ডিএনসি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় (১০ মে) রবিবার আসান বাড়ি গ্ৰামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ পিয়াস আলিকে মাদক সেবন অবস্থায় আটক করেন।
সিরাজগঞ্জ (ডিএনসি) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ফোর্স এর সহযোগীতায় আসান বাড়ি গ্ৰামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এব্যাপারে তাড়াশ থানার ডিউটি অফিসার বলেন বেশ কিছু দিন যাবৎ জানা যায় তাড়াশ উপজেলার আসান বাড়ি গ্ৰামের অনেকেই মাদকের সাথে জড়িত, কিন্তু কোন নির্দিষ্ট অভিযোগ না পাওয়ার কারণে আমরা ব্যবস্থা নিতে পারেনি।
সচেতন মানুষের দাবী মাদক বিরোধী অভিযান চালিয়ে
এলাকার মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নিজ নিজ পিতা মাতাকে সহযোগীতার হাত বাড়াতে হবে বলে তারা মনে করেন।