সিলেট প্রতিনিধি:
সিলেট বিভাগের চার জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ৮৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২১টি, মৌলভীবাজারে ১৫টি, হবিগঞ্জে ২৫টি এবং সুনামগঞ্জে ২৫টি ইউনিয়ন রয়েছে।
নির্বাচন কমিশনের ধাপভিত্তিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চার জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোকে প্রথম ধাপের নির্বাচনের আওতায় রাখা হয়েছে।
https://alorsakal.com/সুনামগঞ্জের-চার-উপজেলায়/
সুনামগঞ্জ: জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর, গৌরারং, মোহনপুর, লক্ষণশ্রী, কুরবাননগর, মোল্লাপাড়া, জাহাঙ্গীরনগর, সুরমা ও কাঠইর ইউনিয়ন রয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ, ধনপুর, পলাশ, ফতেপুর ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন। তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল দক্ষিণ, বড়দল উত্তর, বাদাঘাট, তাহিরপুর ও বালিজুরি ইউনিয়ন। মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর, চামরদানী, বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন নির্বাচনের তালিকায় রয়েছে।
হবিগঞ্জ: জেলার সদর, মাধবপুর ও লাখাই উপজেলার ২৫টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া, রিচি, তেঘরিয়া, পৈল, গোপায়া, রাজিউরা, নিজামপুর ও লস্করপুর ইউনিয়ন। মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নোয়াপাড়া, ছাতিয়াইন ও বাঘাসুরা ইউনিয়ন। লাখাই উপজেলার লাখাই, মোড়াকরি, মুড়িয়াউক, বামৈ, করাব ও বুল্লা ইউনিয়ন রয়েছে এ তালিকায়।
মৌলভীবাজার: জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ১৫টি ইউনিয়নে প্রথম ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
বড়লেখা উপজেলার বর্ণি, দাসের বাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন। জুড়ী উপজেলার জায়ফরনগর, পশ্চিমজুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ী ও সাগরনাল ইউনিয়ন নির্বাচনের আওতায় রয়েছে।
সিলেট: জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ২১টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম, ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রণিখাই ও দক্ষিণ রণিখাই ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর, লেঙ্গুড়া, পূর্ব আলীরগাঁও, ফতেপুর, নন্দিরগাঁও, তোয়াকুল, ডৌবাড়ী, পশ্চিম আলীরগাঁও ও বিছনাকান্দি ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলার নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন।
আসন্ন নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা তৈরি হচ্ছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ঘোষিত তফসিল অনুযায়ী চূড়ান্ত নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।