মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার রক্ষায় সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
জামুকা পত্র নং ১০২, তারিখ ২ এপ্রিল ২০১৮ অনুযায়ী অনুমোদিত সংগঠনটির পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ জাতির অস্তিত্বের ভিত্তি। রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা হলো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অঙ্গীকার। এই চেতনাকে বাস্তবায়ন করতে বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ নিশ্চিত করা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া সংগঠনের মূল লক্ষ্য।
উক্ত লক্ষ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান, যারা দেশপ্রেম ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাদের কমিটিতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আবেদনের জন্য প্রার্থীকে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। আবেদনপত্রের সঙ্গে নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং পিতা বা মাতার মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
যোগাযোগের জন্য নির্ধারিত ব্যক্তিরা হলেন: মো. শফিকুল ইসলাম শফিক, নির্বাহী সদস্য, মোবাইল 01747 472037
মো. সোলায়মান মিয়া, চেয়ারম্যান, মোবাইল 01879 842751
মো. শফিকুল ইসলাম বাবু, মহাসচিব, মোবাইল 01621 463039
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মুক্তিযোদ্ধা পরিবারের সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।