• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:৫৩
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

জামালপুরে ১১ নং ওয়ার্ড শ্রমিক দল ( দক্ষিণ )শাখার উদ্যোগে কর্মী সমাবেশ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জামালপুরে ১১ নং ওয়ার্ড শ্রমিক দল ( দক্ষিণ )শাখার উদ্যোগে কর্মী সমাবেশ ই-পেপার/প্রিন্ট ভিউ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর -৫ আসনের বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীককের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন কে বিজয়ী করতে জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর শহর শাখার অন্তর্গত ১১ নং ওয়ার্ড শ্রমিক দল ( দক্ষিণ ) শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শনিবার রাতে স্থানীয় পলাশগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। 

১১ নং ওয়ার্ড শ্রমিক দল ( দক্ষিণ ) শাখার সভাপতি মোঃ আলম হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ রাসেলের   

সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর সদর -৫ আসনের বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান।

কর্মী সমাবেশের উদ্বোধনী বক্তব্য রাখেন শহর শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন অর রশিদ রতন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,জেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক অধ্যাপক মোঃ মোকসেদুর রহমান হারুন, আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মহন,১১ নং ওয়ার্ড বিএনপি ( দক্ষিণ ) শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক লিটন,শহর বিএনপির সহ-সভাপতি মোঃ হাবিল উদ্দিন,মোঃ তাইজুল ইসলাম, ১১ নং ওয়ার্ড বিএনপি ( দক্ষিণ ) শাখার সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। 

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক,জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান হীরা, মোঃ আনোয়ার হোসেন শাহীন, শহর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জাহিদ হোসেন জনি,১১ নং ওয়ার্ড বিএনপি ( দক্ষিণ ) শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আপেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহসীন,সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফু।শহর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ আশরাফুল আলম হাসু, মোঃ যোবায়ের হোসেন যুবরাজ শহর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলতাফ হোসেন মন্ডল। ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ফিরোজ আহাম্মেদ লাল।

এছাড়াও জেলা শহর,সদর,ওয়ার্ড শ্রমিক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।  

এসময় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ এমামুল ইসলাম স্বজল,মোঃ আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মিয়া,শহর বিএনপির সদস্য শেখ মোঃ খোকা,১১নং ওয়ার্ড বিএনপি ( দক্ষিণ ) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আবুল হোসেন সহ জেলা, শহর,সদর,ওয়ার্ড শ্রমিক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জামালপুর

আরও পড়ুন