সকালের দিগন্ত রিপোর্ট ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বিশ্বনাথ ও ওসমানীনগরের প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সিলেট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী, তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির নির্বাহী কমিটির পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, জনগণের ন্যায়-অধিকার প্রতিষ্ঠা করতে এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চান। তিনি মানুষের ভাগ্য পরিবর্তন ও মানুষের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এলাকায় সকলের সহযোগিতায় কাজ করতে চান।সোমবার (৮ সেপ্টেম্বর) মতবিনিময় সভায় মোহাম্মদ আলী হেলালের সভাপতিত্বে ও আফজাল হোসেনের উপস্থাপনায় তিনি আরো বলেন- নির্বাচিত হলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার স্কুল-কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন, নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ, ফায়ার সার্ভিস স্থাপন, প্রতিটি এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিমান ভাড়ায় দুর্নীতি বন্ধ, প্রবাসীদের হয়রানি বন্ধ ও প্রবাসীসহ সকলের ভূসম্পত্তি রক্ষার জন্য বলিষ্ঠ ভুমিকা পালন করবেন।মতবিনিময় সভায় তিনি আরও বলেন— প্রবাসে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করলে, তার মরদেহ যেন সহজে দেশে নিয়ে আসা যায় সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিশ্বনাথ ও ওসমানীনগরের সার্বিক উন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। লন্ডনের বার্মংহামে আয়োজিত মতবিনিময় সভায় বার্মিংহাম শহরে বিশ্বনাথ ও ওসমানীনগরের সর্বস্তরের মানুষজন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির কে মনোয়ার হোসেন এর নেতরীতে নেতৃবৃন্দ ফুল দিয়ে বরন করেন ।
প্রকাশিত : শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ , সকাল ০৯:২৩।।
প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ মার্চ ২০২৬ , দুপুর ১২:৩৯
দেশের জনগণের ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে ও অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান ---------তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা