স্টাফ রিপোর্টার রংপুর।আজ (৩ সেপ্টেম্বর ) বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ ও এর আশপাশ এলাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দলটির দুই পক্ষে উত্তেজনার সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল (২ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।এ সময় পৌর এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।এ বিষয়ে ইউএনও রাজ কুমার বিশ্বাস জানান, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অরাজকতা প্রতিরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ জানান, ‘১৪৪ ধারা মাঠে বাস্তবায়ন শুরু হয়েছে সকাল ৬টা থেকে। রাত ১২টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে। মাঠে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে একযোগে।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ , সকাল ১০:১৫।।
প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ , সকাল ১১:১৫
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দলটির দুই পক্ষে উত্তেজনার সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি