প্রকাশিত : শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ , সকাল ১০:০৪।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ , দুপুর ১২:৩৩

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ জেপিকে সমর্থন জানালেন বার্মিংহামের নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ-৪ সংসদীয় আসন (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি ওয়েস্ট মিডল্যান্ডস শাখার সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জননেতা জনাব আব্দুল লতিফ জেপি-এর সমর্থনে বার্মিংহামে বসবাসরত সুনামগঞ্জ-৪ আসনের নেতৃবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল লতিফ জেপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মুশাহিদ তালুকদার (সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি)। সভায় সভাপতিত্ব করেন কাজী আঙ্গুর মিয়া (সাবেক সভাপতি, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি)। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুর্শেদ আহমদ (বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দল) ও মনোয়ার হোসেন (বার্মিংহাম বিএনপি নেতা)।এসময় আরও উপস্থিত ছিলেন: আয়াস মিয়া (সাবেক মেয়র, মৌলভীবাজার) আলহাজ্ব গোলাব উল্লাহ (ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক) মফিজ খান (সিনিয়র সহ-সভাপতি, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি) হোসেন মসুদ (সাবেক সাধারণ সম্পাদক, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি) আব্দুল খালিক (সাবেক কাউন্সিলর, যুগ্ম সম্পাদক ও প্রতিষ্ঠাকালীন সভাপতি যুবদল যুক্তরাজ্য) আফজর আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক, বার্মিংহাম বিএনপি)এছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।