ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক:জেলার শিবগঞ্জে বন্যাকবলিত বিভিন্ন এলাকার প্রায় ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে স্থানীয় বিএনপি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নে এসব ত্রানসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, চিনি, ডাল, চিড়া, আলু ও তেল।এসময় প্রধান অতিথি হিসেবে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পদ্মার ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি।উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন এম, সাধারণ সম্পাদক রভেজ আলীসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ , রাত ০৮:০০।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৩৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যার্তদের পাশে বিএনপি নেতৃবৃন্দ