প্রকাশিত : শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ , সকাল ১০:২৪।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ , দুপুর ০২:৪১

র্র্যাব-৫ (সিপিসি-১) চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদক:র্র্যাব-৫ (সিপিসি-১), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে আটক করেছে। আটক- আসামি জেলার গোমস্তাপুর থানার নুনগোলা-কেডিসিপাড়া মহল্লার মৃত আঃ খালেকের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা বাসন্ড্যান্ড সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে হতে তাকে আটক করে। উল্লেখ্য, ধৃত আসামী সাদ্দাম হোসেন মাদকসহ অন্যান্য ধারার ১১টি মামলার এজাহারনামীয় আসামী।ঘটনা সূত্রে জানা যায়, ধৃত উক্ত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা নং-২৩ তারিখ-২০ অক্টোবর ২০২২, জিআর-৩৩৫/২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর আসামি বিজ্ঞ আদালত হতে এই মামলাসহ অন্যান্য মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে আসামিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামিকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।