নিজস্ব প্রতিবেদক সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইনে ভারতীয় তীর-শিলং জুয়া খেলার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আলী খান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন রিকাবীবাজার এলাকার নুরী হোটেলের পাশের একটি রিক্সার গ্যারেজে অভিযান পরিচালনা করেন। এ সময় অনলাইনে জুয়া খেলায় লিপ্ত চারজনকে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন – রায়হান আহমেদ (২২), পিতা-আব্দুল কাহার, মাতা-মোছাঃ মনাক্কা বেগম, সাং-সিংসাপইর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ। বর্তমানে নুরী রেস্টুরেন্ট কর্মচারী, লামাবাজার, সিলেট। মোঃ রফিক মিয়া (৩৫), পিতা-মৃত ফজলুর রহমান, মাতা-মৃত নেহারা খাতুন, সাং-কাওয়ানাটি, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ। বর্তমানে শামীমাবাদ, সাহেবের কলোনী, সিলেট। মোঃ খয়র উদ্দিন (৪০), পিতা-মৃত খুশিদ আলী, মাতা-মোছাঃ নয়মিতুন নেছা, সাং-মীরেরগাও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। মোঃ সুমন (৩৭), পিতা-মোঃ খলিল, মাতা-শামছি বেগম, সাং-মদনা, থানা-চাঁদপুর, জেলা-চাঁদপুর। বর্তমানে শামীমাবাদ, কবির মিয়ার কলোনী, সিলেট।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৩৮১, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ মূলে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রকাশিত : বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ , রাত ১০:২৪।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:০১
সিলেট কোতোয়ালী থানায় বিশেষ অভিযানে চার জুয়াড়ি গ্রেফতার