ডাঃ কে এম হাফিজুর রহমান কক্সবাজার জেলা টেকনাফে র্যাব-বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক হয়েছে। হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী মিয়ানমারের বুথিডং এলাকার জাহিদ হোসেনের ছেলে ছলিম (৩০)। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-বিজিবির যৌথ আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ থানাধীন দমদমিয়া গ্রামের লোহার পোল্টুন সংলগ্ন সড়কের ওপর সীমান্ত দিয়ে পাচার করে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার ( ১৫ সেপ্টেম্বর) রাতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় হাতেনাতে ৪০ চল্লিশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ , রাত ০১:৫৯।।
প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ মার্চ ২০২৬ , রাত ০৮:০৭
কক্সবাজার জেলা টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক