নিজস্ব প্রতিবেদক আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সিলেটের বিভাগীয় কমিশনার জনাব রেজা-উন-নবী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি জুলাই যু#দ্ধা মুহাম্মাদ রেদোয়ান আহমদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেটের অন্যান্য জুলাই যু#দ্ধাগণ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা শাখার সভাপতি জুনাঈদ আহমদ রাসেল।সাক্ষাৎকালে সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজের কার্যক্রম, যাদুকাটা নদীর দূর্নীতি এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্বে অনিয়ম ও অবহেলার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন তারা।আলোচনা শেষে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিলেট বিভাগীয় কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা বলেন, কমিশনারের আন্তরিক আপ্যায়ন ও গঠনমূলক আলোচনা তাঁদেরকে মুগ্ধ করেছে এবং সুনামগঞ্জবাসীর উন্নয়ন ও দুর্নীতি রোধে প্রশাসনের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ , রাত ০৮:০৯।।
প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:১৯
সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাক্ষাৎ