প্রকাশিত : শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ , রাত ১১:৩৭।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২০ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:২০

রংপুরে অভিনব কায়দার জুয়েলার্সে চুরি: আন্তঃজেলা চোরচক্রের ৫ নারী সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক রংপুর শহরের তিলক বসাকের বেতপট্রি এলাকায় লক্ষ্মী জুয়েলার্সে গত ১৪ মে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।ঘটনার পরপরই তদন্তে নামেন ডিবির তদন্তকারী কর্মকর্তা অশোক কুমার চৌহান। দীর্ঘ চার দিনের নিরলস তদন্ত ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তিনি আসামিদের নিশ্চিতভাবে শনাক্ত করতে সক্ষম হন।পুলিশ কমিশনারের নির্দেশনায় ১৮ সেপ্টেম্বর রাতব্যাপী ঢাকার যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায়। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর এবং শান্তিপূর্ণ রংপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেছে।