প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ , দুপুর ০১:৪৩।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৪

মশিন্দা বাহাদুর পাড়ায় সোনামনিদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত


গুরুদাসপুর নাটোর প্রতিনিধি আজ বৃহস্পতিবার ০২ অক্টোবর ২০২৫) মশিন্দা বাহাদুর পাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের নিয়ে বহুল প্রতীক্ষিত “সোনামনিদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫”।সকাল ৮টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় এলাকার সোনামনিরা কুরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামিক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিশুদের প্রাণবন্ত উপস্থাপনা অভিভাবক ও দর্শকদের মন জয় করে নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিশিষ্টজন, শিক্ষাবিদ ও সংগঠনের নেতৃবৃন্দ। তারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মেধা ও সৃজনশীলতাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে বেড়ে উঠতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি শিশুকেই উৎসাহমূলক উপহার দেওয়া হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও সাংস্কৃতিক চেতনা সমুন্নত থাকবে।অনুষ্ঠানে স্থানীয় অভিভাবক ও দর্শকরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শুধু শিশুদের অনুপ্রাণিতই করে না, সমাজেও একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।