প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ , দুপুর ০১:৪৬।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , ভোর ০৫:২২

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান


মোঃ জোসেপ আলী চৌধুরী:২৯ সেপ্টেম্বর সোমবার রাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ডক্টর সৈয়দ মুজতবা আলী হল রুমে বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডাঃ ওয়ালী তাসের উদ্দিন। বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সাদিক আহমেদ, বিএমএ মৌলভীবাজারের প্রাক্তন সভাপতি ডাঃ আব্দুল আহাদ, বিশিষ্ট শিল্পপতি আব্দুল গণি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল লতিফ কাওসার এবং যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হারুনুর রশিদ। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমেদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ মম, রাজনগর মোফাজ্জল করিম মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, সিনিয়র সাংবাদিক খালেদ চৌধুরী সামাজিক ও মানবাধিকার কর্মী সাংবাদিক মো. জোসেফ আলী চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে হাফিজা খাতুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন খান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল অদুদ।