প্রকাশিত : শনিবার , ১১ অক্টোবর ২০২৫ , সন্ধ্যা ০৭:৩২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , সকাল ০৭:১২

আখাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ — গ্রেফতার ৫


আখাউড়া, প্রতিনিধি : শেখ মনির হোসেন নিজাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা এবং একটি সাদা রঙের প্রাইভেটকারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিং সংলগ্ন বাইপাস সড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জাহেদুল কাদের ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাইভেটকারে থাকা পাঁচজনকে সন্দেহ হলে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. শাহপরান (৩৯), পিতা মৃত নান্নু মিয়া, সাং সিংগারবিল উথারিয়াপাড়া, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া; ২. জনি বিশ্বাস (৩২), পিতা জীবন বিশ্বাস, সাং মনিপুরীঘাট, ডাকঘর যশোদল, থানা কিশোরগঞ্জ সদর; ৩. মাহমুদুল হোসাইন পিয়ার (২৯), পিতা মো. শাহাদাত হোসাইন দুলাল ভূঁইয়া, সাং নগুয়া ১ম মোড়, কিশোরগঞ্জ সদর; ৪. বিল্লাল হোসেন (৫৮), পিতা মৃত ওমর আলী, সাং মুন্সিঞ্জ, থানা মুন্সিগঞ্জ সদর, বর্তমানে পাইকপাড়া, মিরপুর, ঢাকা; ৫. সুমন চন্দ্র দাস (৩২), পিতা ইন্দ্র কুমার দাস, সাং বত্রিশ বাসস্ট্যান্ড, ৯নং ওয়ার্ড, কিশোরগঞ্জ সদর।তাদের হেফাজত থেকে ৯৫০ পিস ইয়াবা, নগদ ৮০,৯০০ টাকা এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হকের নির্দেশে, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।