মনিরাজ শাহ তাহিরপুর প্রতিনিধি :সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, ওয়ার্ল্ড মিশন বাংলাদেশ ও ইসলামিক রিলিফ বাংলাদেশ সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে র্যালি ও প্রদর্শনীতে অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:মেহেদী হাসান মানিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আল আমিন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার মহসিন খান, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান মানিক বলেন, সঠিকভাবে হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ। এর মাধ্যমে নানা সংক্রামক রোগ থেকে আমরা নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে পারি,হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিষ্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।
প্রকাশিত : বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ , রাত ০৯:১৪।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৩২
তাহিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত