মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি):আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ-এ উদ্বোধন করা হয়েছে রেডিওলজি ও ইমেজিং বিভাগ এবং কার্ডিওলজি বিভাগ। উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।নবনিযুক্ত নার্সদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জেলা প্রশাসকের আহ্বান — রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দিতে হবে। উদ্বোধন শেষে জেলা প্রশাসক নবনিযুক্ত ২৯ জন সিনিয়র স্টাফ নার্স-এর যোগদান উপলক্ষে আয়োজিত বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাঃ এ.টি.এম ওবাইদুল্লাহ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, মুন্সীগঞ্জ। ডাঃ আহাম্মদ কবীর, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নবযোগদানকৃত নার্সবৃন্দজেলা প্রশাসন, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি।রেডিওলজি ও ইমেজিং বিভাগ এবং কার্ডিওলজি বিভাগের উদ্বোধনের মাধ্যমে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আরও একধাপ এগিয়ে গেলো আধুনিক চিকিৎসা সেবায়। এতে জেলার জনগণ স্থানীয় পর্যায়েই উন্নত রক্তনালীবিষয়ক চিকিৎসা ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেক রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা প্রদানের মানসিকতা ধারণ করতে হবে। মানবিকতা, আন্তরিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে রোগীর আস্থা অর্জন করাই প্রকৃত স্বাস্থ্যসেবা।”তিনি নবাগত নার্সদের উদ্দেশে আরও বলেন, আপনারা জাতির সেবায় নিবেদিত থেকে সর্বোচ্চ পেশাগত দায়িত্ব পালন করবেন — এই প্রত্যাশা রাখি।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ , সন্ধ্যা ০৭:৫৭।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৩২
মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেডিওলজি, ইমেজিং ও কার্ডিওলজি বিভাগের শুভ উদ্বোধন