প্রকাশিত : শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ , সন্ধ্যা ০৭:৫৮।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , সকাল ০৮:০৪

লালপুর বাগাতিপাড়া ফাগুয়ারদিয়া ইউনিয়নে আলোচনা সভায় জনস্রোত


মোঃ শিহাব উদ্দিন টোকন , নাটোর জেলা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনসচেতনতার লক্ষ্যে বাগাতিপাড়া উপজেলার ৫ নং ফাগুয়ারদিয়া ইউনিয়ন বিএনপি ও তাঁর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মরহুম জননেতা ফজলুর রহমান পটল এর  সুযোগ্য সন্তান ঢাকা মেডিক্যাল কলেজ এর সাবেক ভিপি, লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বর্তমানে নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য গরীব এর ডাক্তার, তারুণ্যের অহংকার ৫৮,নাটোর:১ ( লালপুর -বাগাতিপাড়ার) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ ইয়াসির আরশাদ রাজন।