প্রকাশিত : শনিবার , ১ নভেম্বর ২০২৫ , বিকাল ০৪:৪৮।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ মার্চ ২০২৬ , দুপুর ১২:৪১

সাংবাদিকতায় সম্মাননা পেলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও বিভাগীয় আহ্বায়ক আশরাফ খান কিরণ


স্টাফ রিপোর্টার রংপুর।সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব , চ্যানেল এস এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীনমত পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক আশরাফ খান কিরণ। ৩১ অক্টোবর বিকেলে রংপুর তাজহাট জমিদার বাড়ীতে সাফল্য সাহিত্য -সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনী তাদের ১০ম বর্ষ পূর্তি অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করে। সাফল্য সাহিত্য -সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক আশরাফ খান কিরণ বলেন, এই সম্মাননা, সকল শহীদ,আহত, লাঞ্চিত ও নির্যাতিত,নিপীড়িত সাংবাদিকগনের প্রতি সম্মাননা ।স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের রংপুরে প্রথম কর্মরত ব্যক্তিত্ব সাংবাদিক আশরাফ খান কিরণ ২০০১ সালের ২ এপ্রিল এটিএন বাংলায় রংপুর প্রতিনিধির দায়িত্ব পান। পরবর্তিতে ২০০৪ সালের ৪ জুলাই এন টিভিতে রংপুর প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ৫ জানুয়ারি সাংবাদিক কিরণ বিজয় টিভির রংপুরে দায়িত্ব পান। প্রিন্ট মিডিয়ায় তিনি ২০০২ সালের ৫ এপ্রিল থেকে ৩০ ডিসেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদে রংপুরে ফটো সাংবাদিকতার পাশাপাশি ২০০১ সালের ২৯ এপ্রিল থেকে ২০০৬ সালের ১ মার্চ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবরের রংপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়াও সাংবাদিক কিরণ ২০০৩ সালের ১ জানুয়ারি দৈনিক আখিরার বার্তা সম্পাদক,২০০২ সালের ৩ জানুয়ারি দৈনিক দাবানলের উপ-বার্তা সম্পাদক, ১৯৯৬ সালের ৫ জানুয়ারি দৈনিক পরিবেশে ষ্টাফ রিপোর্টার থেকে উপ-বার্তা সম্পাদক এবং ১৯৯৩ সালের ২ মে দৈনিক যুগের আলোতে সম্পাদক এম আয়েনুজ্জামান এর অধিনে কলাম লেখক থেকে শহর সংবাদদাতার দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করেন। ২০০৬ সালের ৩ মার্চ থেকে ২০১৭ সালের ৩ নভেম্বর প্রায় ১১ বছর গ্রামীণ ব্যাংকে অডিট অফিসারের দায়িত্বের পাশাপাশি দৈনিক ভোরের কাগজে বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০২২ সালের ৩মার্চ থেকে তিনি ঢাকা থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের জাতীয় দৈনিক স্বাধীন মতের রংপুর ব্যুরো প্রধানের দায়িত্বের পাশাপাশি চ্যানেল এস রংপুর বিভাগীয় দায়িত্ব পালন করছেন।সাফল্য সাহিত্য -সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনীর পক্ষ থেকে এই সম্মাননা পাওয়ায় সাংবাদিকতায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ ও নিরাপদ থাকতে সাংবাদিক আশরাফ খান কিরণ সকলের নিকট মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন।