নিজস্ব প্রতিবেদক মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তী নয়াবাড়ির বাসিন্দা মরহুম আলহাজ্ব এ. রহমান তালেব উদ্দিন ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবতাবাদী,সালিস ব্যাক্তিত্ব শিক্ষাবিদ,দানশীল যুক্তরাজ্যে বসবাসকারী , মৌলভীবাজার শহরের তালেব ম্যানশন ও টিএস প্লাজার স্বত্বাধিকারী , আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য, হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এবং কামালপুর ইউনিয়ন পরিষদের ভূমি দাতা। ২ নভেম্বর, ২০২৫ রবিবার রাত ৯:৩০ মিনিটে ঢাকা স্কয়ার প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ৪ নভেম্বর, ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তর বরন্তী স্টেডিয়াম মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, কামালপুর ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ জানাজায় অংশগ্রহণ করেন এবং মসুল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। স্থানীয় উত্তর বাড়ন্তী নবাবীয়া জামে মসজিদের ইমাম মাওলানা আঃ বাছিত আজাদের নেতৃত্বে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে/২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
প্রকাশিত : বুধবার , ৫ নভেম্বর ২০২৫ , সকাল ১০:০৫।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ , সকাল ০৭:৩১
আলহাজ্ব এ. রহমান তালেবের জানাজা সম্পন্ন