প্রকাশিত : শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ , দুপুর ১২:৫৭।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৪ মার্চ ২০২৬ , দুপুর ০২:১৪

বদলি হলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জের নতুন ডিসি রায়হান কবির


নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জে প্রশাসনিক রদবদল আনা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনের চলমান দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই বদলি কার্যকর করা হয়েছে।২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। প্রায় এক বছর দায়িত্ব পালন শেষে তাঁকে দেশের অন্যতম কৌশলগত জেলা চট্টগ্রামে পদায়ন করা হয়েছে।নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির পূর্বে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা দ্রুত নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।প্রশাসনিক এই রদবদলের ফলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনে নতুন নেতৃত্ব সূচিত হলো।