মোঃ শহিদুল ইসলাম খান, সিরাজগঞ্জআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।“অধিকারের জন্য অঙ্গীকার—এই অঞ্চল হবে জনতার” স্লোগানে তিনি প্রতিদিন চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ।বেলকুচি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাড়ামাসী গ্রামে জন্মগ্রহণ করেন মুফতী নুরুন নাবী। তিনি রওশন আলী ও নুরুন নাহার দম্পতির সন্তান। হিফজ, দাওরা, ইফতা, কামিল (হাদিস) ছাড়াও রাষ্ট্রবিজ্ঞানে বি.এস.এস (অনার্স) ও এম.এস.এস সম্পন্ন করেছেন।বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।এছাড়া তিনি ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অন্যায়, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আওয়ামী সরকারের শাসনামলে একাধিকবার কারাবরণ ও রিমান্ডে নির্যাতনের শিকার হন তিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।তিনি আল-ফাত্তাহ গ্রুপের চেয়ারম্যান, গন্ধরাজ আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এ এফ কনজুমার প্রোডাক্টের সিইও। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনের দায়িত্বশীল হিসেবে এলাকায় শিক্ষা ও সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়িক ও সেমিনার অংশগ্রহণে সৌদি আরব, কাতার, ভারত ও চীন ভ্রমণ করেছেন।জনতার প্রতি ১৩ দফা অঙ্গীকারমুফতী নুরুন নাবী নির্বাচিত হলে—১) ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা।২) স্কুল-মাদরাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষক সংকট সমাধান।৩) আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা সেবা সহজলভ্য করা।৪) রাস্তা, সেতু, বিদ্যুৎ, পানি ও ড্রেনেজসহ অবকাঠামো উন্নয়ন।৫) স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা।৬) মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা।৭) কৃষকদের ভর্তুকি ও কৃষি উপকরণে স্বচ্ছতা নিশ্চিত।৮) যমুনা নদীর ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণ।৯) তাঁত শিল্পের পুনর্জাগরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ।১০) স্থানীয় শিল্পের জন্য শিল্প গ্যাস সংযোগ।১১) দুর্যোগে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থাপনা।১২) যুব, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার।১৩) অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক ও শহীদ পরিবারসহ সামাজিক সুরক্ষায় বিশেষ উদ্যোগ।এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের অনুন্নয়ন ও নদীভাঙনে ক্ষতবিক্ষত এই অঞ্চলে পরিবর্তনের নতুন দিগন্ত খুলতে সক্ষম হবেন মুফতী নুরুন নাবী।
প্রকাশিত : রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ , বিকাল ০৫:৪৩।।
প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ , দুপুর ১২:১৪
অধিকারের জন্য অঙ্গীকার—বেলকুচি–চৌহালী–এনায়েতপুর হবে জনতার