প্রকাশিত : মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , বিকাল ০৩:৫১।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৫ মার্চ ২০২৬ , রাত ০১:৪৯

বিশ্বম্ভরপুরে ৫৮ বস্তা পেয়াঁজ ও ৪০ হাজার শলাকা নাসির বিড়ি আটক করেছে থানা পুলিশ।


নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে অভিযান পরিচালিত হয়। এ সময় ৫৮ বস্তা ভারতীয় পেয়াঁজ এবং ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেনের নির্দেশনায় ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ খান। পুলিশ জানায়, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে গামাইতলা এলাকায় চালানো হয়। এ সময় তাদের সঙ্গে ছিলেন এসআই মনির হোসেন, এএসআই আব্দুর রব এবং কনস্টেবল অজয় দেব, রায়ফুল, সোহাগ, জুনায়েদসহ অন্যান্য সদস্য।পুলিশের তথ্যমতে, চোরাকারবারিরা রাতের আধাঁরে ভারত থেকে চোরাই পথ দিয়ে পেয়াঁজ ও বিড়ি দেশে নিয়ে আসে। অভিযানের সময় গামাইতলা এলাকার সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ির পেছনে অজ্ঞাত ব্যক্তিরা মালামাল মজুদ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে আশপাশের জঙ্গল ও তিনটি ঘরের পেছন থেকে ৫৮ বস্তা ভারতীয় পেয়াঁজ (প্রায় ১,৭৫০ কেজি) এবং ৪০ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়।নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেন বলেন, আমি সদ্য যোগদান করেছি। আমাদের থানা ভারত সীমান্ত সংলগ্ন হওয়ায় রাতে কিছু এলাকা দিয়ে চোরাই পণ্য প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। জব্দকৃত পণ্য হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।জব্দকৃত ভারতীয় পণ্য বর্তমানে বিশ্বম্ভরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পুলিশ এলাকাবাসীকে অনুরোধ করেছে, চোরাকারবারি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে গোপন সংবাদের মাধ্যমে সহযোগিতা করতে।