প্রকাশিত : বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:৩১।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , রাত ১০:২১

বাগমারা'য় বিএনপির নেতা ডি.এম.সাফির বহিষ্কারাদেশ-প্রত্যাহার


স্টাফ রিপোর্টার,রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আউচপাড়া ইউনিয়নেরবর্তমান চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফির দলীয় বহিষ্কারাআদেশ প্রত্যাহার করা হয়েছে।আজ বুধবার রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার এর একটি চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।বিএনপির নেতা ডি এম সাফির বিরুদ্ধে ১৮ আগস্ট ২০২৪ খাদ্য কর্মকর্তা নবী নওয়াজেস আমিনকে লাঞ্ছনার ঘটনায় মাত্র ৬ ঘন্টার ব্যাবধানে বহিষ্কারাআদেশ চিঠি পাঠানো হয়,এ নিয়ে তৃনমূল বিএনপির মধ্যে ক্ষোভের ও সৃষ্টি হয়েছিল। এ নিয়ে ডি এম সাফী বলেছেন, এই ঘটনা পুরোটাই পরিকল্পিত ছিল যখন ঘটনা ঘটে সেখানে ছিলাম না, ঘটনা ঘটার পরে আমি দুই পক্ষকে শান্ত করে ছিলাম যা পরবর্তীতে প্রমাণিতও হয়েছে, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা যে দুর্নীতিবাজ তা প্রমান পেয়েছে বাগমারা জনগণ এবং এই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পরিবেশক নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই কর্মকর্তা এরও সুনির্দিষ্ট অভিযোগ আছে। এবং আমার বিরুদ্ধে অভিযোগ উঠার ৬ ঘণ্টার মধ্যে আমাকে বহিষ্কারাদেশ চিঠি দেওয়া হয়, আমি এটার সুস্ঠু তদন্ত চেয়ে দলের হাইকমান্ডকে জানিয়েছিলাম অবশেষে দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন, এজন্য দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই।বিশ্বনাথ সরকার রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিববহিষ্কার আদেশ চিঠিতে উল্লেখ করে বলেন, "রাজশাহী জেলা বিএনপি কমিটির নিকট বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন,উক্ত বহিষ্কার আদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে প্রত্যাহার করা হলো।চলমান বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী নিজেকে চলার পথ পাথেয় করার জন্য নির্দেশ দেওয়া হলো"। এই বহিষ্কার আদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল বিএনপি নেতারা উজ্জীবিত হয়েছে, এবং তারা এও বলেছেন যেএরকম ত্যাগী নেতা বাগমারাতে কম আছে, দেরিতে হলেও বিএনপির জন্য পরিশ্রমী নেতা সঠিক মূল্যয়ন পেয়েছে।