নিজস্ব প্রতিবেদন মো রিয়াদ হোসেন: মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত এই শিশু পার্কের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশ, আনন্দ ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য এমন বিনোদনকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। টঙ্গীবাড়ীবাসীর জন্য এই পার্ক একটি সুন্দর উপহার। তিনি পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণ ও মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মালেক, সাব-রেজিস্ট্রার মো. মোজাফফর হোসেন, থানা তদন্ত কর্মকর্তা কাজী মাসুদ, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. স্বপন মাতুব্বর, বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির খান প্রমুখ।এছাড়া সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।স্থানীয় শিশু–কিশোরদের বিনোদনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত এই পার্ক উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাধারণ মানুষ ও শিশুরা পার্ক ঘুরে দেখেন এবং নতুন এই বিনোদনকেন্দ্রকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রকাশিত : মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৬:১৭।।
প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৩৩
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বহুল প্রত্যাশিত স্বপ্নের শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।