প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ , দুপুর ১২:২২।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , রাত ১০:৩১

মধ্যনগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।


মধ্যনগর থেকে শফিকুল ইসলাম সপিকসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিট বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু প্রত্যাশায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। উদ্যোগ নেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কামরুজ্জামান কামরুল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ মুক্তার হোসেন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন মেম্বার, বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।দোয়া মাহফিলে সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেন,“রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার কোনো স্থান নেই।”তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।দোয়া ও মিলাদ মাহফিল শেষে মহিষখলা বাজারের অলিগলি মুখরিত হয়ে ওঠে স্লোগানে—“এই সেই বুঝিনা, কামরুল ছাড়া মানিনা… দিতে হবে, দিতে হবে— সুনামগঞ্জ-১ আসনে কামরুল ভাইকে মনোনয়ন দিতে হবে!”এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং নেতা–কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা এক অনন্য রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়।