প্রকাশিত : রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ , রাত ০৮:১৬।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১২ মার্চ ২০২৬ , ভোর ০৪:৩৫

ডিআরইউ নির্বাচনে অংশগ্রহণ: সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল


নিজস্ব প্রতিবেদকঃঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।সদস্যদের উৎসাহপূর্ণ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা হলেও নেতৃত্বে আগের কমিটির শীর্ষ দুই পদে আকন ও সোহেলের প্রতি আস্থা রাখেন ডিআরইউ সদস্যরা। নির্বাচনের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়।নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং ডিআরইউর কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।