প্রকাশিত : সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , দুপুর ১২:৫৬।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ভোর ০৫:৫২

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ জুনাব আলী চেয়ারম্যান পদে আলোচনায়


তাহিরপুর, (সুনামগঞ্জ) প্রতিনিধি:আসন্ন সপ্তম তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় উপজেলা জুড়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড সরগরম হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থীদের নাম নিয়ে চলছে ব্যাপক আলোচনা।জাতীয় সংসদ নির্বাচন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আগামী মার্চে সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে বলে জানা গেছে। এ প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপি'র মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মিজা ফখরুল ইসলাম আলমগীর। সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি চলছে এবং শীঘ্রই নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।এই পরিস্থিতিতে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সদর ইউনিয়নের জনন্দিত চেয়ারম্যান, উপজেলা বিএনপির অন্যতম নীতি-নির্ধারক এবং সাবেক ছাত্রনেতা মোঃ জুনাব আলী। তিনি বর্তমানে উপজেলা বিএনপির স্বাক্ষরপ্রাপ্ত ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।দলীয় নেতাকর্মীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় থাকা জুনাব আলী স্থানীয় পর্যায়ে সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সদর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়টিও তার সমর্থকরা তুলে ধরছেন।তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগে প্রার্থিতা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলীয় মনোনয়ন এবং জোটগত সমীকরণই শেষ পর্যন্ত প্রার্থিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করেছেন। সাধারণ ভোটাররাও আগাম নির্বাচনী আমেজে আলোচনা-সমালোচনায় অংশ নিচ্ছেন। সব মিলিয়ে, তফসিল ঘোষণার আগেই তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ জুনাব আলী'র সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, এখনো উপজেলা পরিষদ নির্বাচন ঘোষণা হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে।তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই প্রার্থী হিসেবে নিজ অবস্থান নিশ্চিত করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। তার সংযমী ও স্পষ্ট বক্তব্য স্থানীয় রাজনৈতিক মহলে তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করছে।