নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেনবুধবার, পবিত্র রমজান মাসের ৭ তারিখ (১৪৪৭ হিজরি, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) পবিত্র মাহে রমাদান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রমজান মাস সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও রহমতের মাস। মুসলিম উম্মাহর জন্য এটি এক অনন্য রহমত, বরকত ও নাজাতের মাস। মাসব্যাপী রোজা, তারাবীহ ও ইবাদতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা আত্মশুদ্ধি অর্জন করেন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এ মাসেই মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনায় মশগুল রয়েছেন। এ মাসের বিশেষ গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন সংগঠন দোয়া ও ইফতার মাহফিলসহ নানা সেবামূলক কর্মসূচি পালন করে থাকে।বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলা অনুষদ ভবনের ৬ষ্ঠ তলায় শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন পরিবেশবাদী ও জাতীয়ভিত্তিক সম্মাননা সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ বন্ধন দৃঢ় করা ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ঢাবির সদস্য তাওহীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাবি সাইক্লিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর ও সহকারী প্রক্টর ড. কে এম নূর আলম সিদ্দিকী, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ-এর সভাপতি আমিনুল ইসলাম টুববুস, RFL Group-এর দুরন্ত সাইকেলের কর্পোরেট সেলস ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, ঢাবি সাইক্লিং ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আলোচক মাহমুদ হাসান হাশেমী এবং ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক এস. এম. জাকারিয়া। এছাড়াও বিভিন্ন সাইক্লিস্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি দোয়া ও ইফতারের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।
প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , দুপুর ১২:৪৭।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:১৮
ঢাবিতে সাইক্লিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত