প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , সন্ধ্যা ০৬:১৫।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:০৯

জগন্নাথপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিক ফোরামের নিন্দা


হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃসাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া ও রিয়াজ রহমান এর আরোপিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ। চলতি ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ২২ তারিখ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রাম নিবাসী মৃত তেরা মিয়ার ছেলে মনির মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জগন্নাথপুর সাংবাদিক ফেরাম এর কোষাধ্যক্ষ দৈনিক সিলেট বানীর বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া ও কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, সুনামগঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহ সভাপতি শাহ এস এম ফরিদ, সহ সভাপতি হুমায়ুন কবীর ফরিদী, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, সহ সাধারন সম্পাদক বিপ্নব দেবনাথ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমীন, কার্যকরী সদস্য মুকিম উদ্দিন, দুলন মিয়া ও সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ।নেতৃবৃন্দ সুনামগঞ্জ আদালতে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হিফজুর রহমান তালুকদার জিয়া ও রিয়াজ রহমানকে এই মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছন।উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পাড়ে হবিবপুর গ্ৰামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ছোট মিয়া সানলাইট আবাসিক হোটেল ( বোডিং) নির্মান করেন। এক সময় আবাসিক হোটেল হিসাবে পরিচালিত হলেও বর্তমানে হোটেলটি অবকাঠামো পরিবর্তন করে মালিক পক্ষ ব্যাচালার বাসা হিসাবে ভাড়া প্রদান করে আসছেন। জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদাম এর পার্শ্ববর্তী নলজুর নদীর উপর আর্চ গার্ডার ব্রীজ নির্মানকালীন সময় ২০২১ সালে সানলাইট বোডিং এর পাশে থাকা ৩৩ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ লাইনসমূহ সাময়িক ভাবে মাটির নিচ দিয়ে লাইন স্থাপন করা হয়। এই সুযোগে সাইলাইট হোটেলের ভবনের সামনের অংশ অবৈধ ভাবে হোটেল মালিক তৃতীয় তলা নির্মান করেন। অবৈধ অংশ অপসারন করার জন্য সাইলাইট বোডিং এর সত্ত্বাধিকারী / দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে ২১ জানুয়ারী ২০২৬ইং তারিখে আবাসিক প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম আজাদ স্বাক্ষরিত লিখিত ভাবে নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করেন, সানলাইট হোটেল মালিকপক্ষ ভবনের সামনের অংশ তৃতীয় তলা পর্যন্ত অবৈধভাবে সম্প্রসারন করে। যার ফলে পূর্বের ন্যায় বিদ্যুৎ লাইন স্থাপন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া ও আন্ডারগ্রাইন্ড কেবলের উপর স্থায়ী কাঠামো (বিম,স্ল্যাব,ফ্লোর) ইত্যাদি নির্মান করেছে যা ভূগর্ভস্থ লাইনের ফল্ট নিরসনকে সম্পূর্ণরূপে বাধাগ্রস্থ করবে। এছাড়া ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) আর্চ ব্রীজের পশ্চিম এপ্রোচের সাইড স্লোপের উপর সম্প্রসারিত অংশ অপসারনের জন্য নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশের আলোকে জনস্বার্থে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া ও রিয়াজ রহমান এর বিরুদ্ধে মনির মিয়া এই মামলা করেছেন।