প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , সন্ধ্যা ০৬:২১।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৪৪

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে রংপুরে ২৮ মার্চ সাংবাদিকদের ইনসার্ভিস ট্রেনিং


স্টাফ রিপোর্টার রংপুর।১৯৮২ সালে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা (সরকারী নিবন্ধন সংখ্যা ৯৫০৭৪) এর আয়োজনে ইনশাআল্লাহ্ আগামী ২৮ মার্চ রংপুর শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে সাংবাদিকদের ইনসার্ভিস ট্রেনিং । এতে অংশ নিতে মাত্র  ৩শ টাকায় রেজিষ্ট্রেশন চলবে ২৮ ফেব্রুয়ারী রাত ১০টা পর্যন্ত।  গত ২২ ফেব্রুয়ারী  বেলা ১১টায় সংস্থার রংপুর জেলা, মহানগর এর  জরুরী সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। রংপুর মহানগর সভাপতি মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে ও জেলা কমিটির সভাপতি ধ্রুবকরাজ এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও রংপুর বিভাগ সভাপতি আশরাফ খান কিরণ। বিশেষ আলোচক ছিলেন রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক মো: তারেক বাপ্পী। এতে  রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক মো: জাকির হোসেন সুজন, মানবাধিকার সম্পাদক মো: নুরুজ্জামান, দপ্তর সম্পাদক শাহ্ মো: জাহিদ হোসেন, প্রচার সম্পাদক সালাহ্ উদ্দিন রোমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক আব্দুল কুদ্দুস,  নির্বাহী  সদস্য  জিয়াউর রহমান, নাজমুস সাকিব, শ্রী পরিতোষ, মাহবুব রহমান বিপ্লব, আরজুমান বেগম, আবু নাঈম, মো: সুজা মিয়া, তারেকুল ইসলাম, রংপুর মহানগর কমিটির কমিটির সাধারন সম্পাদক সুজা উদ্দিন সরকার সুয়েজ, মানবাধিকার সম্পাদক মো: শাহ্ শামসুদ্দোহা, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। গত ২২ অক্টোবর রংপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত শহীদ, আহত ও সাহসী সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানের আয় ব্যয় হিসাব এবং ২৭ নভেম্বর ঢাকা ইন্জিনিয়ার্স  ইন্সটিটিউশনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে যাতায়াত , আবাসন হিসাব , রংপুরে ৩১ ডিসেম্বর কম্বল বিতরন সুসম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।  পরে সভার প্রধান আলোচক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও রংপুর বিভাগ সভাপতি আশরাফ খান কিরণ,  জেলা ও মহানগরীর সভাপতি সাধারন সম্পাদক গনের হাতে স্যুভেনিয়র তুলে দেন। এর আগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস উপলক্ষে সকল শহীদ ভাষা সৈনিক সহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের মাগফিরাত  কামনা করে মহান  আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।