নিজস্ব প্রতিবেদন মুন্সিগঞ্জ মো রিয়াদ হোসেন:মুন্সিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল আনুমানিক ৫.৩ থেকে ৫.৪ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা এলাকায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন এলাকায় ভবন দুলতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ভূমিকম্পের পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশিত : শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , বিকাল ০৪:৩১।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৫০
মুন্সীগঞ্জ সহ সারাদেশে ভূমিকম্প অনুভূত।