প্রকাশিত : শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , বিকাল ০৫:০৩।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:১৮

দোয়ারাবাজারে র‍্যাবের অভিযানে ৭২ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার:র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশেষ অভিযানে ৭২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকার চৌধুরীপাড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাবাজার ইউনিয়নের মোল্লারপাড় এলাকার জীবন মিয়ার বাড়ির পুকুরের দক্ষিণ পাড়ে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে পৌঁছালে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির দেহ তল্লাশি ও সঙ্গে থাকা একটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—মো. জীবন মিয়া (৪৫), পিতা: মৃত আহাদ আলী, গ্রাম: মোল্লারপাড়া, থানা: দোয়ারাবাজার, জেলা: সুনামগঞ্জ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।র‍্যাব-৯ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।