সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপনী মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ-এর জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের কার্যালয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা, ভাঙচুর, চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সংঘটিত এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার শক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিপনী মার্কেটের ওই কার্যালয়ে হঠাৎ চড়াও হয়। তারা অফিসে ঢুকেই চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং সাংবাদিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা হয়, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে ইসলাম উদ্দিনের আর্থিক ক্ষতি হয়েছে এবং তার ক্ষতিপূরণ হিসেবে এ টাকা দিতে হবে।ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, হামলাকারীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত ব্যক্তিদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা হুমকি দিয়ে বলে, দাবি করা টাকা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।দিনদুপুরে ব্যস্ততম বিপনী মার্কেট এলাকায় এমন হামলার ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হবে।
প্রকাশিত : শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৬।।
প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৪৫
সুনামগঞ্জে সাংবাদিকের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ৫ লাখ টাকা চাঁদা দাবি, ভাঙচুর ও মোবাইল ছিনতাই